ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জনপ্রিয় সংগীত শিল্পী খালিদ মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:০৪, ১৮ মার্চ ২০২৪
জনপ্রিয় সংগীত শিল্পী খালিদ মারা গেছেন
সংগীত শিল্পী খালিদ -ফাইল ছবি

জনপ্রিয় সংগীত শিল্পী ও ‘চাইম’ ব্যান্ডের ভোকাল খালিদ মারা গেছেন। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। তার মরদেহ এখন গ্রিন রোডের একটি হাসপাতালে রয়েছে।

‘হিমালয়’, ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ‘কোনো কারণেই’, ‘আবার দেখা হবে’, ‘হয়নি যাবারও বেলা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ। এছাড়াও বহু শ্রোতানন্দিত গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন এই সংগীত শিল্পী।

Advertisement

গোপালগঞ্জে জন্ম নেয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীত শিল্পী খালিদ ভোকালিস্ট হিসেবে ‘চাইম’ ব্যান্ডে যোগ দিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!