শুক্রবার (২৯ মার্চ) সিয়ামের ৩৪তম জন্মদিন। আর অভিনেতার বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন পরী।
এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে সিয়ামের সঙ্গে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। পোস্টের শেষে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন এই চিত্রনায়িকা।
.png)
পরীমনি তার পোস্টে লেখেন- ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্যতা বাড়ছে।
নিজেদের বাবা-মা হওয়া নিয়ে পোস্টে পরীমনি লেখেন- আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ। আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো। হ্যাপি বার্থডে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করা মাত্রই ১১ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সিয়ামকে।