ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দেড় বছরেই ২৫০ কোটি রুপির মালিক রণবীরকন্যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯, ৩১ মার্চ ২০২৪
দেড় বছরেই ২৫০ কোটি রুপির মালিক রণবীরকন্যা
ফাইল ফটো

বয়স কোনো ব্যাপার নয়। সবে দেড় বছর। এরই মধ্যে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তানের তকমা পেয়ে গেছে স্টারকিড রাহা কাপুর! তার সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি রুপি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ মুহূর্তে মুম্বাইয়ের পালি হিলস্ এলাকায় এক অ্যাপার্টমেন্টের ৯ তলায় থাকেন ‘রণলিয়া’ দম্পতি। এই আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকা)।  
অন্যদিকে গত তিন বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন এই তারকা দম্পতি। দাদা রাজ কাপুরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুনভাবে তৈরি করছেন তারা। খুব শিগগিরই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া।  

আর এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা। 

Advertisement

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই ‘কৃষ্ণা রাজ’বাংলোতে বিনিয়োগ করছেন ‘রণলিয়া’। আর বাংলোটি এরই মধ্যে মেয়ে রাহার নামে করে দিয়েছেন তারা।  

সে হিসাবে রাহা কাপুরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান। আপাতত ২৫০ কোটি রুপির কথাই জানা গেলেও বাস্তবে এর থেকেও বেশি অর্থের মালিক হয়তো রাহা। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!