[ বিনোদন ]
বাবা হারালেন পার্থ বড়ুয়া
ফাইল ফটো
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়ার বাবা মারা গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মঙ্গলবার দুপুরে ১টা ১৫ মিনিটের দিকে তার বাবা বিমল কান্তি বড়ুয়া পরলোকগমন করেন। এসময় তার বয়স হয়েছিল ৯০।
বিমল কান্তি বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পার্থর ছোট ভাই দীপন বড়ুয়া জানান, ঢাকার বাসাতেই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখার প্রস্ততি নেয়া হচ্ছে।
.png)
পার্থ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে। বিমল কান্তি বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সেখানেই সম্পন্ন হবে বলে জানা গেছে।
এদিকে গত ১ মে রাতে ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গেছেন পার্থ বড়ুয়া। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন এই গায়ক।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মারা গেছেন
লিংক সফলভাবে কপি হয়েছে!