[ বিনোদন ]
চিত্রনায়িকা পূজা চেরির মা মারা গেছেন
সংগৃহীত ছবি
চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন। রোববার বেলা ১১টার দিকে মিরপুরের নিজবাসায় মৃত্যু হয় তার। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি।
প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ চিত্রনায়িকার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
তিনি জানান, ঝর্ণা আন্টি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ডায়াবেটিসের রোগী তিনি। কয়েক সপ্তহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেয়া হয়। সেখানে আইসিইউতে রাখা হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাসায় আনা হয়। আজ হুট করেই সবাইকে ছেড়ে চলে যান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পূজা চেরী
লিংক সফলভাবে কপি হয়েছে!