অভিনেত্রীর মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। প্রশ্ন ওঠে- কেন এত দেরিতে মা হওয়ার খবর জানালেন আরতি?
সংবাদমাধ্যমে বলা হয়, ৪১ বছর বয়সে মা হলেও অন্তঃসত্ত্বা ও মা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী আরতি। সন্তানের নাম ইউভান। তবে এই সুখবর এতদিন গোপন রাখার পেছনে রয়েছে মর্মান্তিক ঘটনা।
.png)
এ বলি তারকা জানিয়েছেন, এবারই প্রথম নয়। এর আগেও অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি। তখন গর্ভেই মৃত্যু হয় সেই সন্তানের। এ কারণে তখন মানসিকভাবে একদমই ভেঙে পড়েছিলেন আরতি। এছাড়া গর্ভপাত হওয়ার পর ব্যক্তিজীবনে নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন। এ জন্য দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর কাউকে জানাতে চাননি।
আরতি বলেন, আমি এটা নিয়ে দ্বিধা বোধ করি না কখনো। এটাই তো স্বাভাবিক। আমিও একজন মানুষ। মানুষের ধারণা তিনি একজন অভিনেত্রী, তার জন্য এটা সহজ। টাকা দিয়েই সব হয়ে যাবে। কিন্তু বাস্তবিক অর্থে এই যন্ত্রণা ভোলার নয়। এর চিকিৎসা শরীরকে শেষ করতে পারে।
তিনি বলেন, বিভিন্ন ধরনের ওষুধের খারাপ প্রতিক্রিয়ায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম আমি। আর ৪১ বছর বয়সে সন্তান জন্ম দেওয়া সহজ নয়, যতটা ২০ বা ৩০ বছর বয়সে সম্ভব।