ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কান উৎসবে প্রথম সৌদি চলচ্চিত্র ‘নোরা’!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৮, ১৩ এপ্রিল ২০২৪
কান উৎসবে প্রথম সৌদি চলচ্চিত্র ‘নোরা’!
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রাচীনতম এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসবগুলোর একটি ‘কান’। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল এবং বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি ‘কান’ সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসব হিসেবেও সম্মানিত।

১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে বিভিন্ন চলচ্চিত্রের গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক, অভিনেতাদের নিয়ে হাজির হচ্ছে। এবারের কান উৎসবে ইতিহাস গড়েছে সৌদি আরবের একটি সিনেমা। এবারই প্রথম দেশটির কোনো সিনেমা এই উৎসবে স্থান পেল।

১১ এপ্রিল ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে।

Advertisement

জানা গেছে, গত ৭৮ বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে তৌসিফ আলজায়েদির পরিচালিত সিনেমা ‘নোরা’। সিনেমাটিতে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র উঠে এসেছে।

এতে ঐ সময়ের শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধের কথা এবং রক্ষণশীল এক সমাজের গল্প উঠে এসেছে। সিনেমাটিতে তৎকালীন সময়ের একটি মেয়ের সংগ্রাম চিত্রায়িত করা হয়েছে। আর নোরার মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি।

এবারের কান উৎসবের মনোনয়নের তালিকা প্রকাশ করেন পরিচালক থিঁয়েরি ফ্রেমো। বৃহস্পতিবার মূল শাখায় ২৮টি সিনেমার নাম ঘোষণা করেন তিনি। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!