ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘জায়েদ খান বিড়ির মতো’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৩, ১৩ এপ্রিল ২০২৪
‘জায়েদ খান বিড়ির মতো’
ছবি: সংগৃহীত

‘সোনার চর’র মধ্য দিয়ে দীর্ঘ একযুগ পর ঈদে মুক্তি পেল জায়েদের কোনো সিনেমা। ‘সোনার চর’ দেখতে এসে উচ্ছ্বাসে ফেটে পড়লেন জায়েদ খানের এক নারী ভক্ত। নায়ককে বাংলার সালমান খান বলেও দাবি করলেন তিনি।

এ নায়কের ‘বিড়ি’ গানের মিউজিক ভিডিওর ট্রলকারীদেরও একহাত নিলেন ঐ নারী। তিনি বলেন, যারা জায়েদের বিড়ি গান নিয়ে ট্রল করছেন তাদের বলতে চাই, বিড়ি খাইলে হয় ক্যানসার এটা শুধু গান না, একটি সামাজিক বার্তা। বিড়ির খারাপ দিক নিয়েই এই গান।

জায়েদের এ ভক্ত আরো বলেন, জায়েদ খান আসলে বিড়ির মতো, সবাই শুধু টানতে চায়।

Advertisement

জায়েদ খানের ক্যারিয়ারের শুরু থেকেই তার সিনেমা দেখেন ঐ নারী। প্রতি উৎসবে জায়েদের সিনেমা মুক্তি দেওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

নিজেকে জায়েদের অন্ধ ভক্ত দাবি করে ঐ নারী ভক্ত বলেন, জায়েদ খানের বিয়ে হলে কান্নাকাটি করবো। তবে তার বিয়েতে নাচানাচিও করার ইচ্ছা আছে। অনেকগুলো বডিগার্ড নিয়ে তার বুক টান করে হেঁটে যাওয়া দেখতে ভালো লাগে। তিনি আমার স্বপ্নের পুরুষ।

‘সোনার চর’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন- ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।
 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!