এই দুর্ঘটনায় গাড়ি চালকসহ আহত হয়েছে ব্যান্ডের বাকি সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।
.png)
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মাইক্রোবাসটি নরসিংদীর চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক সালাম ও যাত্রী পিয়াল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন মাইক্রোবাসের আরো তিন যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
তিনি আরো জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ খবর শুনে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। ব্যান্ডটির অনুরাগীরা নেট দুনিয়ায় নিহত পিয়ালের জন্য শোক প্রকাশের পাশাপাশি বাকি সদস্যদের সুস্থতা কামনা করেছেন। অড সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড। ২০১৭ সালে এর আত্মপ্রকাশ। শ্রোতাদের কাছে গল্প ভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্ন অন্যতম।