তবে এতে নড়েচড়ে বসার কিছু নেই। কেননা ওই নারী দেবের প্রণয়প্রার্থী নন। তিনি একজন ভক্ত। এক জনসভায় প্রিয় তারকাকে কাছে পেয়ে আবেগী হয়ে পড়েছিলেন। স্বপ্ন পূরণ করতেই মালা পরান। দেবও ভক্তের আবদার মেটাতে কার্পণ্য করেননি।
দেব বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারে ব্যস্ত। নির্বাচনী আবহে তার ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। কখনো উত্তরের জেলাগুলিতে ঢুঁ মারছেন আবার কখনও বা বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করছেন। টলিউড সুপারস্টারকে দেখতে ভিড়ও হচ্ছে কাতারে কাতারে।
.png)
সেরকমই এক নির্বাচনী প্রচারের ময়দানে এক সুন্দরী আচমকাই দেবের গলায় মালা দেন। স্বপ্নের নায়ককে দেখে তাঁর কাঁধে মাথা রেখে ছবিও তুললেন। তরুণীর এমন কাণ্ডে হতবাক হয়ে তৃণমূলের স্টার প্রার্থী যেন লাজুক হাসি লুকোতেই পারলেন না। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে।