ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

১২ বছরে মাত্র তিন ছবি হিট! বলিউডের ‘ফ্লপ’ হিরো ছবির ছোট্ট ছেলেটি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ১৬ মে ২০২৪
১২ বছরে মাত্র তিন ছবি হিট! বলিউডের ‘ফ্লপ’ হিরো ছবির ছোট্ট ছেলেটি
ফাইল ছবি

বোনের সঙ্গে ছবিতে যে ছোট্ট ছেলেটিকে দেখছেন, তাঁকে কি চেনেন? বর্তমানে তিনি বলিউডের নায়ক। প্রেমজীবনের কারণেও চর্চায় থাকেন বেশ।

১২ বছরের ক্যারিয়ারে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু এর মধ্যে মাত্র ৩টি ছবিই বক্স অফিসে সফল হয়েছে। বাকিগুলি মুখ থুবড়ে পড়েছে। গত ১০ বছরে একটিও হিট ছবি দেননি এই নায়ক।

বলিউডের নামি প্রযোজকের পুত্র তিনি। তার সৎ বোনেরাও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। যশরাজ ফিল্মসের হাত ধরে এই নায়কের আত্মপ্রকাশ। কিন্তু প্রথম ছবি হিট হওয়ার পরেও সাফল্য ধরে রাখতে পারেননি।

Advertisement

২০০৩ সাল থেকে ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন এই তারকা। নিখিল আদভানীর ছবি ‘কাল হো না হো’-তেও কাজ করেছিলেন।

অর্জুন কাপুরের ছোট বেলার ছবি

সালমান খান এই নায়ককে পর্দায় তার হাতেখড়ির জন্য প্রস্তুত করেছিলেন। তার ‘সালাম-ই-ইশক’, ‘নো এন্ট্রি’, ‘ওয়ান্টেড’-এর মতো ছবিতেও সহকারী পরিচালক ছিলেন তিনি।

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাকে নিয়ে আলোচনা হচ্ছে। ছবির ওই ছোট্ট ছেলেটি অর্জুন কাপুর। পরপর ছবি করা সত্ত্বেও সাফল্য এখনো অধরাই।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!