ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আদনান আল রাজীবের বিজ্ঞাপনে ফারজানা বুবলী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:০৯, ১৮ মে ২০২৪
আদনান আল রাজীবের বিজ্ঞাপনে ফারজানা বুবলী 
ছবি: ফারজানা বুবলী ও আদনান আল রাজীব

দেশের তরুণ মডেল ফারজানা বুবলী। বিশটিরও অধিক বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করেছেন। সর্বশেষ আদনান আল রাজীবের নির্দেশনায় একটি খাদ্যপণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। তিন বছর বিরতির পর তিনি আবারও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

এরই মধ্যে বিজ্ঞাপনটির নির্মাণকাজ শেষে পরবর্তী প্রচারের জন্য রিলস ও ফটোশুটেরও কাজ শেষ করেছেন বুবলী। শিগগিরই পারিবারিক গল্পের এ বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেল’সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারে আসবে। 

এ প্রসঙ্গে বুবলী বলেন, আদনান আল রাজীবের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। সর্বশেষ আমি তিন বছর আগে তার নির্দেশনাতেই কাজ করেছিলাম। নতুন বিজ্ঞাপনে কাজ করেও ভীষণ ভালো লগেছে। প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।

Advertisement

দুই দশকেরও বেশি সময় আগে দেশের বরেণ্য নাট্যাভিনেত্রী, নির্দেশক শমী কায়সারের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে ফারজানা বুবলীকে। এছাড়া সকাল আহমেদের পরিচালনায় চিত্রনায়ক রিয়াজের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছিলেন। তবে এরপর আর তাকে নাটকে অভিনয়ে দেখা যায়নি। 

তার ভাষ্যমতে, অভিনয় করাটা তার জন্য অনেক কঠিন। তা ছাড়া অভিনয়ের জন্য অনেক সময়ও দিতে হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!