ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

একা ঘুরতে গেলে মধুমিতার ছবি কে তোলে? কৌতূহল মেটালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ৪ জুন ২০২৪
একা ঘুরতে গেলে মধুমিতার ছবি কে তোলে? কৌতূহল মেটালেন অভিনেত্রী
ফাইল ছবি

অভিনেত্রী মধুমিতা সরকার ঘুরতে পছন্দ করেন। তার ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। তবে দলবলের পরিবর্তে অভিনেত্রীর পছন্দ ‘সোলো ট্রাভেল’ অর্থাৎ একা ঘুরতে যাওয়া। আর সেটি করতে গিয়েই সমাজমাধ্যমে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। যার মধ্যে অন্যতম, অভিনেত্রীর ছবি বা ভিডিও কে বা কারা তুলে দেন। এবার নিজেই এই প্রশ্নের উত্তর দিলেন মধুমিতা।

মধুমিতার ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল রয়েছে। তাই তার ছবি দেখেও ওঠে প্রশ্ন। বলা হয়, একা নয়, তা হলে অভিনেত্রীর সঙ্গে নিশ্চয়ই কেউ রয়েছেন। এবার যাবতীয় ধোঁয়াশার সমাধান করতে অভিনেত্রী নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ি জনপদে কুয়াশা ঘেরা পথে অভিনেত্রীকে। ভিডিওয় তিনি বলছেন, ‘এই যে পাহাড়ি পথ ধরে আমি এখন নদীর দিকে যাব, দেখুন কে আমাকে সেখানে নিয়ে যাবেন।’ এর পরেই ক্যামেরা ঘুরিয়ে অভিনেত্রী তার গাইড তথা হোম স্টে-র মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

Advertisement

তবে মধুমিতা যে একা ঘুরতে ভালবাসেন সে কথা আগেও স্বীকার করেছেন। এবার জানালেন, ‘কেউ যে নিজে স্বাধীন জীবন উপভোগ করতে পারে, সেটা মানুষ বিশ্বাসই করতে চান না।’ এরই সঙ্গে অভিনেত্রী যোগ করলেন, ‘বহু জায়গায় হোম স্টে-র মালিকরাই কত বার বলেন, তাদের সঙ্গে খাবার খেতে। ঘুরতে এসে তারাই তো আমার পরিবারের মতো হয়ে যান!’

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!