ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঢাকায় আসছেন অভিনেতা অর্জুন রামপাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ৪ জুন ২০২৪
ঢাকায় আসছেন অভিনেতা অর্জুন রামপাল
ছবি: অভিনেতা অর্জুন রামপাল

বলিউডের তারকা অভিনেতা অর্জুন রামপাল। বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। তাইতো তিনি একবার ঢাকায় এসেছিলেন বলিউডপ্রেমীদের টানে। আবারও তিনি ঢাকায় আসছেন বলে জানা গেছে।

অর্জুন রামপাল ১৪ বছর আবারও বাংলাদেশে আসছেন- এ খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে বলিউডের এ তারকা ঢাকায় আসবেন।

অর্জুন রামপাল আগামী ৭ জুন ঢাকার মাটিতে পা রাখবেন। শো স্টপার হিসেবে থাকবেন তিনি।

Advertisement

১৪ বছর আগে অর্থাৎ, ২০১০ সালে যখন তিনি ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসেছিলেন। সেসময়ে তার সঙ্গী হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান ও নায়িকা রানী মুখার্জি।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!