ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

২৫০ সফরসঙ্গী নিয়ে হজে অনন্ত জলিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ১১ জুন ২০২৪
২৫০ সফরসঙ্গী নিয়ে হজে অনন্ত জলিল
ছবি: অভিনেতা অনন্ত জলিল

ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। কয়েকটি সিনেমায় অভিনয় করেই দর্শকের মনোযোগ কেড়েছেন তিনি। প্রথমবারের মতো হজ করতে গিয়েছেন এই অভিনেতা। 

সোমবার (১০ জুন) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন অনন্ত জলিল। 

ভিডিও বার্তায় তিনি বলেন, এর আগে সপরিবারে ৮-৯ বার আমি ওমরা করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

Advertisement

জানা গেছে, প্রায় ২৫০ জন সদস্য নিয়ে তিনি এখন হজ ক্যাম্পে আছেন। তারা এই অভিনেতার সফরসঙ্গী।

অনন্ত জলিল অভিনীত সর্বশেষ ‘কিল হিম’ সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমার মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে বরাবরের মতোই বর্ষাকে দেখা গেছে। 

বর্তমানে এই নায়ক ব্যস্ত আছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য এ সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!