ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বলিউড দুনিয়ার সঙ্গে যোগাযোগের খবর জানালেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৯, ১৩ জুন ২০২৪
বলিউড দুনিয়ার সঙ্গে যোগাযোগের খবর জানালেন জায়েদ খান
ফাইল ছবি

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। অভিনয়ের থেকে এই তারকা আলোচিত তার ব্যক্তিজীবন নিয়ে। অভিনেতা যাই করেন তাই ভাইরাল নেটদুনিয়াতে। অভিনেতার ব্যস্ততাও অনেক। প্রায়ই বিদেশে যাচ্ছেন বিভিন্ন শোতে অংশ নিতে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে শো করে এসেছেন তিনি। আর এবার মুম্বাই সফরে গিয়েছেন অভিনেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন।

ফেসবুক পেজে বিমানে বসা একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ট্রাভেলিং মুম্বাই’। মাত্রই দেশে ফিরে মুম্বাই পাড়ি দেয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জায়েদ খান।

অভিনেতা বলেন, আমার প্রিয় শহরের মধ্যে অন্যতম মুম্বাই। এ কারণে মন চাইলেই সেখানে বেড়াতে যাই। তবে এটা কোনো প্রফেশনাল কাজে নয়, একেবারে ব্যক্তিগত ভ্রমণে মুম্বাই এসেছি, সাত দিন থাকব।

Advertisement

জায়েদ খান আরো বলেন, মুম্বাইয়ে আমার অনেক বন্ধু থাকে। বলিউডের অনেকের সঙ্গেও বন্ধুত্ব আছে। সেখানে গেলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেক কিছু জানাশোনা হয়, ঘোরাঘুরি করি। পাশাপাশি ঈদের শপিং করাও একটি কারণ। মুম্বাইয়ে অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের শোরুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন। আমিও এখানে এলে শপিং করি। সাত দিনের জন্য মুম্বাই এসেছি। ঈদের আগের দিন ঢাকা ফিরব। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করব।

সিনেমাতে খুব বেশি দেখা যায় না জায়েদ খানকে। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল এই অভিনেতার জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর প্রেক্ষাগৃহে দেখা মিলে জায়েদ খানের।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!