ঈদে কালা ভুনা ভীষণ প্রিয়: তানহা তাসনিয়া
চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ঈদের আগে কানাডা থেকে ঘুরে এলেন। বাংলাদেশে নামামাত্রই তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় হলো। তানহা জানালেন তার ঈদের পরিকল্পনা।
ঈদ প্রসঙ্গে তানহা বলেন, আমি সবসময় ঢাকায় ঈদ করি। এবারো করছি। দেশের বাইরে থাকার কারনে শপিং করা হয়নি। আজ করছি। এখন অনেক গরম। তাই ঈদের দিন কটনের জামা পরবো। আর রাতে সিনেমা দেখতে বের হলে মানানসই ড্রেস পরে যাব। এবার ‘তুফান’ দেখার প্ল্যান আছে প্রথমেই।
তানহা প্রাণীদের ব্যাপারে আবেগপ্রবণ। তিনি বললেন, রক্ত দেখতে খারাপ লাগে। আমি কোরবানির পর ঘুম থেকে উঠি। যাতে কোরবানি দেখতে না হয়। আর খাবারের কথা বললে, মায়ের হাতের কালা ভুনা ভীষণ প্রিয়।
.png)
ঈদে তানহা অভিনীত পাঁচটি নাটক প্রচারিত হবে। সবগুলোতেই তার বিপরীতে আছেন মোশাররফ করিম। গেল রোজার ঈদে এ জুটির দশটি নাটক প্রচারিত হয়েছিল। তানহা বললেন, ঈদের কয়েক সপ্তাহ আগে দেশের বাইরে থাকায় এবার শেষ দিকে কাজ করতে পারিনি। পাঁচটি নাটক প্রচারিত হবে। দেশে থাকলে সংখ্যাটা দশে গিয়ে ঠেকতো। শুধু নাটক নয়, এবার সেলিব্রিট শো – তেও অংশগ্রহণ করতে পারিনি।