ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সিনেমায় কোরবানি ঈদের গান

তারেক মোহাম্মদ
প্রকাশিত: ১৫:৫১, ১৭ জুন ২০২৪
সিনেমায় কোরবানি ঈদের গান
ফাইল ছবি

বাংলাদেশ শুধু নয় এ উপমহাদেশে ঈদ উপলক্ষ্যে বড় আয়োজনের ছবি মুক্তি দেয়া হয়। সকল ছবিতে না থাকলেও প্রায়ই দেখা যায় ছবিগুলোর মধ্যে একটি ঈদের গান থাকে। ঈদের ছবি দেখতে গিয়ে দর্শক সে গানের তালে মেতে ওঠেন। রোজার ঈদের ছবিতে অধিকাংশ গান থাকলেও কোরবানি ঈদের ছবিতেও দেখা যায় ঈদের গান। 

গেল বছর ঈদুল আজহায় মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। এ ছবিতে ‘ক‌োরবানি কোরবানি’ শিরোনামে আকাশ সেনের গাওয়া গানে ঠোঁট মেলান ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। গানের কথা লিখেছেন আকাশ। সুর ও সঙ্গীত আয়োজনও করেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গানটির প্রায় ২৫ মিলিয়ন ভিউ হয়েছে।

শাকিব খান আরো কয়েকটি ছবিতে ঈদের গান নিয়ে হাজির হয়েছেন। সেগুলো ঈদুল ফিতর উদযাপন নিয়ে। ওপার বাংলার তারকা অভিনেতা জিৎ - কেও দেখা গেছে ঈদের গানে নাচতে। সেসব রোজার ঈদের গান। বলিউডেও ঈদের গান হয়েছে। সালমান খান এক্ষেত্রে আলোচিত। ঈদের গান বলতে এসেছে রোজার ঈদের আয়োজন।

Advertisement

তবে, ১৯৮০ সালে মুক্তি পাওয়া আলোচিত বলিউডের সিনেমা ‘কুরবানি’– তে ‘কুরবানি কুরবানি’ শীর্ষক একটি গান গেয়েছিলেন কিশোর কুমার। সঙ্গে ছিলেন আনওয়ার ও আজিজ। কাওয়ালি ঘরানার গানটির কথা লিখেছিলেন ফারুক কায়সার। সংগীত আয়োজন করেছিলেন কল্যাণজি ও আনন্দজি। গানের তালে পর্দায় নেচেছিলেন ফিরোজ খান ও বিনোদ খান্না। আরো ছিলেন আমজাদ খান।

সবশেষে বলা যায়, চলচ্চিত্রে ঈদের গান হিসেবে রোজার ঈদকেই বিবেচনা করা হচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা কোরবানির ঈদ উপলক্ষ্যেও যদি গান নির্মাণ করেন তাহলে দর্শকের আনন্দ আরো বাড়বে নিঃসন্দেহে। প্রমোশনাল মিউজিক ভিডিও হিসেবেও তা কাজে লাগাতে পারেন নির্মাতারা। ঈদে দর্শক যেমন বিনোদন পাবে, তেমন প্রযোজনা সংস্থা প্রচারনায়ও এগিয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!