ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের সেই ভিডিওর নেপথ্যে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৬, ১২ আগস্ট ২০২৪
ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের সেই ভিডিওর নেপথ্যে
ফাইল ফটো

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। আর সেই গুঞ্জন বাড়িয়ে দিয়েছিল একটি ভিডিও। যেখানে অভিষেক বচ্চন বলছেন, তিনি ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও পরে জানা যায় ভিডিওটি সত্যি নয়, এআই প্রযুক্তির ব্যবহার করে করা হয়েছে।

যদিও এতকিছুর পরও কিছু বলেননি অভিষেক বচ্চন। তবে এবার নীরবতা ভাঙলেন অভিনেতা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বলিউড ইউকে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ের আংটি দেখিয়ে অমিতাভপুত্র বলেন, আমি এখনো বিবাহিত।

Advertisement

এরপর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে বলেন, এই বিষয়ে আমার আপনাদের কিছু বলার নেই। আপনারা সবাই বিষয়টি নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। যা খুব দুঃখের। আমি যদিও বুঝতে পারছি, কেন আপনারা এমনটা করেছেন। আপনাদের কিছু গল্প বলতেই হবে, বিষয়টা এমন হয়ে গিয়েছে। ঠিকই আছে, আমরা তারকা, আমাদের সহ্য করতেই হবে।

২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যা বচ্চনের। ভালোই যাচ্ছিল তাদের সময়। তবে কয়েক বছর ধরেই ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন, বচ্চন পরিবারের অশান্তির খবর শোনা যাচ্ছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!