ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘অসিয়ত’ সিনেমায় নিশো-তমা, শুটিং সামনে মাসেই!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫২, ৮ সেপ্টেম্বর ২০২৪
‘অসিয়ত’ সিনেমায় নিশো-তমা, শুটিং সামনে মাসেই!
ফাইল ফটো

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন। এবার নতুন সিনেমার ডাক পড়েছে ঢালিউডের এই তারকার। নতুন চরিত্রে প্রবেশ করতে হবে তাকে। এজন্য ঝড়াতে হচ্ছে ঘাম।

প্রথম ধাপ হিসেবে ৫ কেজি ওজন কমালেন তিনি। নিয়ম করে ব্যায়াম আর খাবারের রুটিনে পরিবর্তন করেছেন এতদিন। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত।

এরই মধ্যে ব্যায়ামের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তমা মির্জা। কেন এত পরিশ্রম? জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন সিনেমার শুটিং শুরু হবে। তাই গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে, নিয়মিত ব্যায়াম করছি। খাদ্যাভাসেও পরিবর্তন এনেছি। এরই মধ্যে ৫ কেজি ওজন কমে গেছে। সামনের মাসে শুটিংয়ে যাব।’

Advertisement

কথার ফাঁকেই সতর্ক করে দেন অভিনেত্রী, ‘সিনেমার, নির্মাতা বা নায়ক একটা নামও এখন বলা যাবে না।’ জানালেন, চমক আছে। সেসব তথ্য জানতে আর অল্প কিছু দিন অপেক্ষা করতে হবে।

তবে সূত্রের খবর আফরান নিশোর সঙ্গে ফের পর্দায় ফিরছেন তিনি। নির্মাতা রায়হান রাফি। সিনেমার নাম ‘অসিয়ত’। এমনটাই জানায় বিশ্বস্ত একটি সূত্র। 

এছাড়া ভারতীয় গায়ক ও চলচ্চিত্রকার অঞ্জন দত্তের পরিচালনায় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘দুই বন্ধু’ নামে একটি মিউজিক্যাল ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। পরিচালনার পাশাপাশি সিরিজটিতে অভিনয়ও করছেন অঞ্জন দত্ত। সিনেমায় তমা মির্জা ছাড়া আরো থাকছেন দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

আর

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!