পরিবার সূত্রে জানা গেছে, নাট্যজন জামাল উদ্দিন হোসেনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।
তার ছেলে ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপু বাবার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
.png)
সত্তর দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামাল উদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন।
গত ১৫ বছর ধরে অভিনয়ে একেবারেই অনিয়মিত তিনি। ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।