
ল্যাকমে ফ্যাশন উইককে কারিনা
নিজের মেকআপ ব্র্যান্ড লঞ্চ করার জন্য কারিনা ল্যাকমে ফ্যাশন উইককেই বেছে নিয়েছেন। তিনি তার ব্র্যান্ডের ঘোষণা দিয়ে বলেন, আমি ল্যাকমের একজন বিশেষ ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এটি আমার এবং ভক্তদের জন্য খুবই স্পেশাল। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, একজন নারীর সবচেয়ে ভালো বন্ধু তার মেকআপ। প্রতিটি নারীই অন্তত কাজল অথবা লিপস্টিক ব্যবহার করে থাকেন।
.png)
কারিনা আরো বলেন, আমার মনে আছে আমি যখন প্রথম মেকআপ ব্যবহার করি, তখন আমার বয়স ছিল মাত্র চার বছর। এখন আমার ব্র্যান্ড ল্যাকমে অ্যাবসোলিউটের মাধ্যমে ভক্তরা আমার খুব কাছাকাছি যোগাযোগ করতে পারবেন।
ডেইলি বাংলাদেশ/টিএএস