ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছিলেন আবেদনময়ী, হলেন সাধারণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৫, ২৯ আগস্ট ২০১৮
ছিলেন আবেদনময়ী, হলেন সাধারণ

তনুশ্রী দত্ত। ইমরান হাশমীর সঙ্গে ২০০৫ সালে ‘আশিক  বানায়া আপনে’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এ ছবিতে খোলামেলা তো হয়েছেনই, পাশাপাশি একাধিক সাহসী চরিত্রে অভিনয়ও করেছেন এ নায়িকা। 

এরপর যে কটি ছবিতেই তনুশ্রী অভিনয় করেছেন সবগুলোতেই শরীরি জাদু ছড়িয়েছেন। তবে গত কয়েক বছর ধরেই অভিনয়ে নেই এ আবেদনময়ী। সর্বশেষ ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’ শীর্ষক ছবিতে অভিনয় করেছেন। এরপর অনেকটই আড়ালে নায়িকা।

এদিকে, দেশের বাইরে একেবারে সাধারণ জীবন যাপন করেন তনুশ্রী। বর্তমানে ভারত ও আমেরিকা মিলিয়ে থাকছেন নায়িকা। তবে একেবারেই বদলে গেছেন তিনি। নেই আর সেই আবেদনময়ী রুপ। এক সময়ের হট অভিনেত্রী এখন একেবারেই সাধারণ পোশাকেই থাকেন। 

Advertisement

সালোয়ার কামিজ অথবা শাড়ি পড়তেই ভালোবাসেন আবেদনময়ী। নিজের বর্তমান জীবন সম্পর্কে তনুশ্রী বলেন, আমি ইচ্ছে করেই বলিউড ছেড়েছি। কারণ একটা সময় আমার মনে হলো আমি আমার পরিবার এবং সাধারণ জীবন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। চাকচিক্যময় হলেও সেই জীবনটি আমি একেবারেই চাইনি। 

নায়িকা আরো বলেন, আমি আবার আমারে সেই আগের জীবনে ফিরে যাবো বলে ঠিক করলাম। নিজের সিদ্ধান্তে আমি অটল থাকতে পেরেছি। তারকাখ্যাতি থেকে সাধারন জীবনে চলে আসতে আমার তেমন সমস্যা হয়নি আমার। এর জন্য নিজের আত্মবিশ্বাসটাই যথেষ্ট ছিলো। 

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!