আর এ সিরিয়ালের প্রমোশন করবেন শাহরুখ খান। সিরিয়ালের প্রমোশনের জন্য বলিউড বাদশাহ ৮ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, ‘কসৌটি জিন্দগি কি টু’-এর প্রমোশন যাতে শাহরুখ খানের হাতেই হয়, সে বিষয়ে প্রথম থেকেই চেষ্টা চালাচ্ছিলেন একতা। অবশেষে কিং খানকে রাজি করাতে পারেন টেলিভিশন ‘কুইন’।
.png)
জানা যায়, এই নতুন মেগার জন্য একটি ভিডিও শুট করার কথা ছিল শাহরুখের। কিন্তু শেষ পর্যন্ত আরো ৩টি ভিডিও শুট করেন তিনি। ফলে, একতার সঙ্গে প্রথম ভিডিও শুটের জন্য ৫ কোটি নেন বাদশা খান।
এরপর আরো তিনটি ভিডিওর জন্য এক কোটি করে পারিশ্রমিক নেন শাহরুখ খান। ফলে, সবকিছু মিলিয়ে ৮ কোটি পারিশ্রমিক পকেটে পুরে ফেলেন বলিউডের বাদশা খান।
এদিকে ‘কসৌটি জিন্দগি কি টু’-এর শুটিংয়ের পাশাপাশি এখন ‘জিরো’-র জন্য ব্যস্ত শাহরুখ খান। পরিচালক আনন্দ এল রাই-এর এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা। শুধু তাই নয়, এই সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। ইতোমধ্যে সেই ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।
ডেইলি বাংলাদেশ/টিএএস