এই ছবিতে এষা এক শেফের ভূমিকায় অভিনয় করছেন। তার চরিত্রের নাম শিল্পা সেন। শুটিংয়ে এষার চরিত্রটি কেকের ওপর আগুন জ্বালাবে, এমনটাই চেয়েছিলেন পরিচালক। আর সে জন্য কেকের ওপর অ্যাককোহল ঢালতে হয়েছিল তাকে।

‘কেকওয়াক’ ছবির একটি অংশ
.png)
শুটিংয়ের আগে গোটা বিষয়টি কীভাবে করা সম্ভব তা এষাকে দেখিয়ে দিয়েছিলেন নভোটেল কলকাতার মুখ্য শেফ নীলাভ সহায়। এরপর রামকমল দৃশ্যটি কীভাবে চাইছেন, তা একবার দেখিয়ে দেয়ার পরই নাকি আগুনের ভয় কাটিয়ে শটটি দেন এষা।
রামকমলের কথায়, এষা প্রফেশনাল। ঠিক যেভাবে ভেবেছিলাম, ও শটটা দিয়েছে। এষা বললেন, যখন রামকমল সিনটার কথা বলেছিল, আমি ভয় পেয়েছিলাম। কিন্তু করে ফেলেছি।
রামকমল-অভ্র জুটির এটাই প্রথম ছবি। কলকাতায় ছবির একটা বড় অংশের শুটিং করেছেন তারা। এই ছবির হাত ধরেই বলিউড ডেবিউ করবেন টলি অভিনেত্রী অনিন্দিতা বসু। এ ছাড়াও তরুণ মলহোত্রর অভিনয় দেখার সুযোগ মিলবে এই ছবিতে।
ডেইলি বাংলাদেশ/টিএএস