ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘ডোরেমনের’ বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:০৮, ১১ অক্টোবর ২০২৪
‘ডোরেমনের’ বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা মারা গেছেন
ছবি- সংগৃহীত

জনপ্রিয় কার্টুন চরিত্র রোবট বিড়াল ডোরেমন-এর বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।

শুক্রবার নোবুয়া ওইয়ামার মৃত্যুর খবর নিশ্চিত করে এএফপি।

ওইয়ামার ট্যালেন্ট এজেন্সি এএফপিকে জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিতক কারণে তিনি প্রাণ হারান। তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়রা যোগ দেয়।

Advertisement

২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ওইয়ামা নীল রঙের বিড়াল ডোরেমনের কণ্ঠ দিয়েছেন। ওইয়ামা অবসর নেয়ার পর অন্যান্য শিল্পীরা তার জায়গা নিলেও ‘ডোরেমনের কন্ঠ’ হিসেবে তিনিই পরিচিত এবং অন্যান্য শিল্পীরাও তার মতো করেই কণ্ঠ দিয়েছেন।

২২ শতকের কাল্পনিক ভবিষ্যত থেকে আসা এ বিড়ালের একটি ‘জাদুর পকেট’ আছে, যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটি বিশেষ দরজা।

দীর্ঘদিন ধরে জনপ্রিয় অ্যানিমে সিরিজ হিসেবে এখনো জাপানসহ বিশ্বের অনেক দেশের টিভিতে ও স্ট্রিমিং সেবায় ডোরেমনকে খুঁজে পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!