‘চৌদ্দগোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন’, বুবলী প্রসঙ্গে পরীমনি
ঢাকাই নায়িকা পরীমনি ও শবনম বুবলীর দ্বন্দ্বের কথা কম-বেশি সবারই জানা। বুবলী তার পুত্র বীরের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। মূলত, এই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বের সূচনা। পরীমনি দাবি করেছিলেন, তার দেখাদেখি একইরকম ভিডিও বানিয়েছেন বুবলী। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট দেন বুবলী ও পরীমনি।
তবে ভার্চুয়াল এই ‘স্নায়ু যুদ্ধ’ কখনো মুখোমুখি রূপ নেয়নি। দীর্ঘ ৯ মাস পর পরীমনি বিষয়টি নিয়ে অকপটে কথা বললেন বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে।
পরীমনি বলেন, আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন, চৌদ্দগোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন! বুবলীর বোনকে তো আমি চিনতামই না। তার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত।
.png)
তিনি বলেন, আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নেই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।
এসময় অপুকে নিয়ে নায়িকা বলেন, অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।