ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দ্বিতীয়বার মা হয়েছেন সোনম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ৩১ মার্চ ২০২৬
দ্বিতীয়বার মা হয়েছেন সোনম
ফাইল ছবি

আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে কাপুর ও আহুজা পরিবারে। বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন—এই সুখবর নিজেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এর আগে ২০২২ সালে প্রথমবার মা হয়েছিলেন সোনম। তাদের প্রথম সন্তান বায়ু কাপুর আহুজা এখন প্রায় তিন বছরের। নতুন সদস্যকে ঘিরে পরিবারে এখন উৎসবের আবহ, আর ছোট ভাইকে পেয়ে বায়ুও নাকি ভীষণ খুশি—এ কথাও জানিয়েছেন দম্পতি।

২০১৮ সালে শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। তবে এই বিয়ের আগে দীর্ঘ আট বছর সম্পর্কে ছিলেন তারা। বিয়ের পর মূলত লন্ডনে সংসার শুরু করলেও প্রথম সন্তানের জন্মের পর থেকে মুম্বই ও দিল্লির মধ্যেই বেশি সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে।

Advertisement

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর তিনি ২০২৫ সালের নভেম্বরে প্রকাশ করেছিলেন। তারপর থেকে নিজের গর্ভাবস্থার নানা মুহূর্ত নিয়মিত শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। কখনও ফটোশুট, কখনও সাধভক্ষণ, আবার কখনও সন্তানের জন্য কেনাকাটার ছবি।

তবে একটি বিষয় নিয়ে এখনো কৌতূহল রয়ে গেছে ভক্তদের মধ্যে। বড় ছেলে বায়ুর মুখ এখনও প্রকাশ্যে আনেননি সোনম। ফলে প্রশ্ন উঠছে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি একই সিদ্ধান্ত নেবেন তিনি, নাকি এবার একসঙ্গে দুই সন্তানের পরিচয় করিয়ে দেবেন সকলের সামনে?

উল্লেখ্য, সোনম কাপুর শুধু অভিনেত্রী হিসেবেই নয়, ফ্যাশন আইকন হিসেবেও সমান জনপ্রিয়। তিনি বলিউড অভিনেতা অনিল কাপুর এর কন্যা এবং নিজের স্বতন্ত্র স্টাইল ও অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন।

নতুন অতিথির আগমনে সোনম কাপুরের জীবনে শুরু হলো আরেকটি আনন্দঘন অধ্যায়। এখন দেখার, মাতৃত্বের এই নতুন পর্ব তিনি কীভাবে উপভোগ করেন এবং ভক্তদের সঙ্গে কতটা ভাগ করে নেন। তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!