ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মা হচ্ছেন অভিনেত্রী কারিশমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৬, ৭ এপ্রিল ২০২৬
মা হচ্ছেন অভিনেত্রী কারিশমা
ফাইল ছবি

প্রথমবারের মতো মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় মুখ কারিশমা তান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।

সম্প্রতি একগুচ্ছ ছবি প্রকাশ করে স্বামী বরুণের সঙ্গে দুই থেকে তিন হওয়ার খবর জানান এই অভিনেত্রী। সেই পোস্টে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘অলৌকিক কিছু ঘটতে চলেছে। আগস্টে আমাদের জীবনের সেরা উপহারটি আসছে।’

প্রকাশিত ছবিগুলোতে হবু মা-বাবাকে ছোট জুতা, ‘মা’ ও ‘বাবা’ লেখা টুপি হাতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে। আনন্দঘন এই মুহূর্ত ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। এই সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন কারিশমা। খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে।

Advertisement

উল্লেখ্য, ছোট পর্দা দিয়ে অভিনয়জীবন শুরু করেন কারিশমা তান্না। পরবর্তীতে বড় পর্দায়ও কাজ করেন তিনি। ২০২১ সালে ব্যবসায়ী বরুণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।

বিয়ের প্রায় পাঁচ বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!