শনিবার (৯ মে) দুপুরে এক পোস্টে ডানা লিখেছেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আরিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে ওর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ডানা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বোনের জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।’
.png)
ডানা জানান, চিকিৎসার প্রয়োজনে কোনো আর্থিক সহায়তার দরকার হলে পরে সেটি সবাইকে জানাবেন। তবে এ মুহূর্তে তার একমাত্র চাওয়া—সবাই যেন মন থেকে কারিনার সুস্থতার জন্য প্রার্থনা করেন।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগীরা কারিনার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন।