ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অভিনেতা উজ্জ্বল চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি পাচ্ছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১২, ১২ নভেম্বর ২০২৬
অভিনেতা উজ্জ্বল চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি পাচ্ছেন
আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ।। ছবি: সংগৃহীত

অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বাংলাদেশ চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন। সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাদের ২৫তম পারফরম্যান্স অ্যাওয়ার্ডে তাকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে ‘সিজেএফবি’ পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আসর। ওই আয়োজনেই উজ্জ্বলের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে।

‘সিজেএফবি’ জানায়, গত ২৪ বছরে সংগঠনটির আজীবন সম্মাননা পেয়েছেন দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতাউল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, গোলাম সারওয়ার, তারিক আনাম খান ও শবনম।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!