ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিশেষ দূত অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ২৮ নভেম্বর ২০১৮
বিশেষ দূত অপু বিশ্বাস
ছবি: সামির খান বিল্লাল

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় ক্যারিয়ারে অল্প সময়ে সর্বাধিক সিনেমার নায়িকা হওয়ার স্বীকৃতি পাচ্ছেন। ভারতের ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না’ এ সম্মাননা প্রদান করছে। এছাড়া এই উৎসবে বাংলাদেশের বিশেষ দূত হিসেবে অপুকে নির্বাচিত করা হয়েছে।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সম্মাননা সবসময়ই আনন্দের। আর দেশের বাইরে থেকে সম্মাননা পাওয়া সত্যিই খুব গর্বের। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাকে গর্বিত করছে। আশা করছি, সেখানে খুব দারুণ অভিজ্ঞতা হবে। এ ছাড়া উৎসবের আয়োজকরা আমাকে উদ্বোধনী দিন থেকেই উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

ছবি: অরণ্য জিয়া

Advertisement

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। আগামী ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনব্যাপী এ উৎসব। সেখানে প্রদর্শিত হবে কলকাতার বাংলা চলচ্চিত্র। 

বাংলাদেশ থেকে এই উৎসবে আমন্ত্রণ পেয়েছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ সিনেমাটি। এই আয়োজনে থাকবেন ‘খাঁচা’ সিনেমার অভিনেত্রী জয়া আহসানও। তাছাড়া বলিউড তারকাদের পাশাপাশি এ উৎসবে কলকাতার চিরঞ্জিৎ, ঋতুপর্ণা, দেব, কোয়েল, সৃজিত মুখার্জি, শ্রাবন্তীসহ আরো অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা যায়।

ছবি: অরণ্য জিয়া

অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। 

এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। এটি এখন মুক্তির অপেক্ষায়।

ডেইলি বাংলাদেশ/এমএস/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!