[ প্রবাস জীবন ]
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু
জাকির হোসেন। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনার পর চিকিৎসাধীন জাকির হোসেন রুবেল (২৭) নামে বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার দুপুরে মারা যান জাকির। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রাম।
জানা গেছে, নিউইয়র্কে সাইকেল চালিয়ে ডেলিভারি বয়ের কাজ করতেন জাকির। কয়েকদিন আগে ডেলিভারির কাজ করার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
এদিকে জাকিরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউইয়র্কের সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তারা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!