ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ১৪ জুন ২০২৪
বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া- ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ায় তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। 

ফেরত পাঠানোদের মধ্যে ২৩ জন মহিলাও রয়েছেন। এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা প্রকাশ করা হয়নি।

রাজ্যের অভিবাসন বিভাগ ১৪ জুন এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে বৃহস্পতিবার (১৩ জুন) সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১, কেএলআইএ-২ এবং জোহরের সুলতান ইস্কান্দার থেকে বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, চীন ও ইরানের বন্দিদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Advertisement

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য তাদের সাজা শেষে ৫২ জন পুরুষ এবং ২৩ জন মহিলা বন্দি যারা তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ারপর আকাশ ও স্থল পথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সেইসঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশে করতে না পারে সেজন্য তাদের করা হয় ‘কালো তালিকাভুক্ত’।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!