ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন বাংলাদেশিরা

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ১৫ জুন ২০২৪
মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পাসপোর্ট বিতরণসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য গণশুনানি করেছে বাংলাদেশ হাইকমিশন।

শনিবার কুয়ালালামপুরের ৩০ জালান আম্পাং পাসপোর্ট সেবা কেন্দ্রে শুরু হওয়া এ কার্যক্রম রোববারও চলবে। 

গত ২৯ মে বাংলাদেশ হাইকমিশন ঘোষিত নোটিশের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনায় হাতে হাতে পাসপোর্ট ডেলিভারির জন্য এ সেবা দেওয়া হয়।

Advertisement

পাসপোর্ট ডেলিভারি উপলক্ষে উপস্থিত ছিলেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও পাসপোর্ট উইংয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সেবাপ্রার্থী।

এদিকে রোববারও (১৬ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্বনির্ধারিত সেবা প্রার্থীদের মধ্যে পাসপোর্ট বিতরণসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য গণশুনানি অনুষ্ঠিত হবে।

কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন বলেন, হাইকমিশনারের নির্দেশে প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে সরাসরি পাসপোর্ট ডেলিভারি ও গণশুনানিসহ নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!