ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফ্যাক্টচেক ]
রিউমর স্ক্যানার

সহ-সমন্বয়ক রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা, সংবাদটি ভুয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৮, ৮ জানুয়ারি ২০২৫
সহ-সমন্বয়ক রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা, সংবাদটি ভুয়া
ছবি: রিউমর স্ক্যানার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা থাকার সংবাদটি ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

বুধবার রিউমর স্ক্যানারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে রিউমর স্ক্যানার লিখেছে, রাফির ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে ৬১ লাখ টাকা লেনদেনের দাবি করা হলেও আমাদের অনুসন্ধানে দেখা যায়, গত ১ আগস্ট থেকে ১ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাফির ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বমোট ১ লাখ টাকাও লেনদেন করা হয়নি।

Advertisement

এছাড়া তার অ্যাকাউন্টের বর্তমানে ব্যালেন্স ১ লাখ ২৫ হাজার টাকা দাবি করা হলেও বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!