ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

উড়ন্ত প্লেনে খাবার খাওয়ার অনুভূতি দিচ্ছে ভাদোদরার এই রেস্টুরেন্ট

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ২৮ অক্টোবর ২০২১
উড়ন্ত প্লেনে খাবার খাওয়ার অনুভূতি দিচ্ছে ভাদোদরার এই রেস্টুরেন্ট
উড়ন্ত প্লেনে খাবার খাওয়ার অনুভূতি দিচ্ছে ভাদোদরার এই রেস্টুরেন্ট। ছবি সংগৃহীত

ভারতের গুজরাটের ভাদোদারা জেলায় প্লেনের মধ্যে একটি রেস্টুরেন্ট চালু করা হয়েছে। আর এই রেস্টুরেন্টটি চালু করা হয়েছে শুধু মাত্র কাস্টমারদের বাড়তি আনন্দ দিতে। যাতে কাস্টমাররা প্লেনের মধ্যে খাবার গ্রহণের সময় বাড়তি আনন্দ উপভোগ করতে পারে। তাছাড়া এর মাধ্যমে কাস্টমাররা মাটিতে বসে ‘বাতাসে খাবার গ্রহণের’ আনন্দ উপভোগ করতে পারবেন বলে মনে করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

এই রেস্টুরেন্টে একসঙ্গে ১০৬ জন কাস্টমার খাবার খেতে পারবেনজানা যায়, ভাদোদারা শহরের মূল মহাসড়াকের পাশে অবস্থিত ‘হাইফ্লাই’ রেস্টুরেন্টটি ২৭ অক্টোবর উদ্বোধন করা হয়। এই রেস্টুরেন্টে একসঙ্গে ১০৬ জন কাস্টমার খাবার খেতে পারবেন। ফ্লাইটের মতো এর মধ্যেও সেন্সর সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কাস্টমাররা ওয়েটারকে তাদের কাঙ্ক্ষিত খাবারের জন্য অর্ডার করতে পারবেন।

রেস্টুরেন্টের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মুখি এ বিষয়ে বলেন, আমরা রেস্টুরেন্টটি তৈরির জন্য ব্যাঙ্গালুরুর একটি কোম্পানির কাছ থেকে ৩২০ মডেলের একটি এয়ারবাস ক্রয় করি। এরপর এটি ভাদোদারায় নিয়ে এসে রেস্টুরেন্টের কাঠামো দেই। রেস্টুরেন্টটি আপনাকে বাস্তব জীবনে প্লেনে ভ্রমণের আনন্দ দেবে দাবি করে তিনি আরো বলেন, এখানে পাঞ্জাবি, চাইনিজ, কন্টিনেন্টাল, ইটালিয়ান, মেক্সিকান এবং থাই খাবারের স্বাদ নিতে পারবেন গ্রাহকরা। 

Advertisement

রেস্টুরেন্টের মালিক ও ব্যবস্থাপনা পরিচালকপ্লেনে বোর্ডিংয়ের মতো বাস্তব আনন্দ দিতে রেস্টুরেন্টটিতে প্রবেশের সময় প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে বোর্ডিং পাস। এ রেস্টুরেন্টের খাবারের দাম কেমন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে প্রথম দিন খাবার খাওয়ার পর অনেক ক্রেতা মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

 

Aircraft-themed restaurant opened in Gujarat's Vadodara

"An Airbus 320 was bought from a company in Bengaluru to build this restaurant. Each part of the aircraft was brought to Vadodara & it was remodeled as a restaurant," said MD Mukhi, owner of the restaurant (27.10) pic.twitter.com/ICIxKmjcKM

— ANI (@ANI) October 27, 2021

 

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!