ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

কোরিয়ায় জনপ্রিয় ইঁদুরের যেসব খাবার

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ২ জানুয়ারি ২০২২
কোরিয়ায় জনপ্রিয় ইঁদুরের যেসব খাবার
কোরিয়ায় জনপ্রিয় ইঁদুরের যেসব খাবার। ছবি : সংগৃহীত

কথায় আছে, এক দেশের বুলি- অন্য দেশের গালি। তেমনি এ দেশের মানুষের কাছে যেসব দেখলেই ঘেন্না লাগে, সেসব অনেক কিছুই অন্য দেশে খাবার হিসেবে ব্যবহার হয়। তেমনি কোরিয়াতেও মিলবে এমন অনেক খাবার। যা বাংলাদেশিদের কাছে অবাক করা বিষয় ছাড়া আর কিছুই নয়।

ইঁদুর, আরশোলা, মাছি ইত্যাদি পতঙ্গ এ দেশে মানুষের কাছে একটি ঝামেলা হিসেবে চিহ্নিত। তবে কোরিয়ায় খাবার হিসেবে ব্যবহার হয় ইঁদুর। শুধুই কোরিয়া নয়, বিশ্বের আরো অনেক দেশেই ইঁদুর একটি ভালো খাবার হিসেবে বিবেচিত। যদিও আমাদের দেশে এটাকে খাবার হিসেবে চিন্তা করলেই আমরা যেন অসুস্থ হয়ে যাই।

Advertisement

সুইচ অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুর কোরিয়ায় অনেক বড়সব রেস্তোরাঁয় খুব জনপ্রিয় একটি খাবার। ঝাল-টক নানা ধরনের সস দিয়ে এই ইঁদুর ফ্রাই করে খাওয়া হয়। দেশটিতে এই ইঁদুরের স্যুপও বেশ জনপ্রিয়।

দেশটির অন্যতম একটি মদের নাম Baby Mice Wine। এই মদ সাধারণত ইঁদুর দিয়ে তৈরি। তবে এই মদে বড় ইঁদুর নয়, বরং ব্যবহার হয় ছোট্টসব বাচ্চা ইঁদুর। সদ্যজাত জন্ম নেওয়া, চোখ না ফোটা এমনসব বাচ্চা ইঁদুরকে মদে ভিজিয়ে রাখা হয় কমপক্ষে তিন মাস। পরে সেই ইঁদুরের দেহসহ বাজারজাত করা হয় Baby Mice Wine। এই মদ পুরুষের যৌন শক্তি বাড়ায় বলে ব্যাপক এর চাহিদা কোরিয়াতে ব্যাপক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!