ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

মিশরের পিরামিডে শিল্পকলা প্রদর্শনী

সাজেদুর আবেদীন শান্ত 
প্রকাশিত: ১৯:০০, ৩০ অক্টোবর ২০২৪
মিশরের পিরামিডে শিল্পকলা প্রদর্শনী
প্রদর্শনীটি বিভিন্ন বয়সের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা ও চিন্তার জগত উন্মোচন করবে। ছবি: ডেইলি বাংলাদেশ

মিশরের কায়রোর উপকণ্ঠে গিজার ঐতিহাসিক পিরামিডের দর্শনীয় স্থানে ‘ফরএভার ইজ নাও’ নামে একটি সমকালিন শিল্পকলা প্রদর্শনী চলছে। বিশ্বের নানা প্রান্ত থেকে শিল্পীরা তাদের শিল্পকলা প্রদর্শনের জন্য সেখানে উপস্থিত হয়েছেন।

২৪ অক্টোবর মিশরের রাজধানী কায়রোতে এ শিল্প প্রদর্শনীর চতুর্থ সংস্করণের উদ্বোধন করা হয়। জানা যায়, প্রদর্শনীর স্থানটি সাড়ে ৪ হাজার বছরের পুরনো, যা ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এর চারপাশেই বিভিন্ন সমসাময়িক শিল্প স্থাপন করা হয়েছে।

প্রদর্শনীর প্রথম সংস্করণ ৫ লাখেরও বেশি মানুষ পরিদর্শন করেছিলেন। ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

প্রদর্শনীতে শিল্পী জিন-মারি অ্যাপরিউয়ের (Jean-Marie Appriou) একটি ইনস্টলেশন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। যেখানে তিনি নীল নদী থেকে নিষ্কাশিত ‘দুই-টন’ কাদামাটি দিয়ে একটি নৌকা তৈরি করেছেন।

জিন-মারি অ্যাপরিউয় বলেন, ‘এটি আমার জন্য স্বপ্নের মতো। ছোটবেলা থেকেই আমি একজন প্রত্নতত্ত্ববিদ এবং মিশরবিদ হতে চেয়েছিলাম। মিশরীয় ভাস্কর্য দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি আমার কাজ শুরু করেছি এবং এটি আমার শিল্পের শিকড়’।

অন্যদিকে, শিল্পী লুকা বোফি ভার্চুয়াল জগতের উপাদানগুলোকে তার ইনস্টলেশনে মিশিয়েছেন। তার শিল্পটিতে লাল, সবুজ ও নীল রঙের ৩টি বড় বর্গাকার কাচের প্যানেল ব্যবহার করা হয়েছে। তিনি অন-স্ক্রিন দেখার জন্য ব্যবহৃত আরজিবি মডেল দ্বারা অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করেছেন।

জিন-মারি অ্যাপরিউয় বলেন, ‘এটি আমার জন্য স্বপ্নের মতো। ছবি: ডেইলি বাংলাদেশ

শিল্পী লুকা বোফি ‘আমি ভার্চুয়াল ও বাস্তবতার মধ্যে একটি সংযোগ স্থাপন করতে চাই। যখন দর্শক স্কোয়ারগুলো দেখবেন, তখন তারা বুঝতে পারবেন যে, তারা নতুন দৃষ্টিকোণ থেকে পিরামিডগুলোকে দেখছে’।

আয়োজকদের মতে, প্রদর্শনীর প্রথম সংস্করণ ৫ লাখেরও বেশি মানুষ পরিদর্শন করেছিলেন। শিল্পের এই বিশাল উৎসবের মাধ্যমে দর্শকদের মধ্যে সৃষ্টিশীলতা ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ বছর, প্রদর্শনীটি ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে এবং এটি বিভিন্ন বয়সের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা ও চিন্তার জগত উন্মোচন করবে বলে আশাবাদী আয়োজকরা।

দেখুন ভিডিও >>>

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!