ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]
মীনা দিবস আজ

সমাজে মীনা'র বার্তা এখনো প্রাসঙ্গিক!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সমাজে মীনা'র বার্তা এখনো প্রাসঙ্গিক!
মীনা দিবস শিশুদের শিক্ষা, সমানাধিকার এবং স্বপ্ন পূরণের পথে প্রেরণা জাগানোর এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে পালন করা হয়। — Copied from www.khoborsangjog.com © 2026

শিশুদের প্রভাবিত করে এমন প্রধান সমস্যাগুলো তুলে ধরার কারণে মীনা চরিত্রটি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছে। গল্পগুলো মীনা, তার ভাই রাজু, তার পোষা তোতাপাখি মিঠু এবং তার পরিবার ও সম্প্রদায়ের সদস্যদের দুঃসাহসিক অভিযানকে কেন্দ্র করে আবর্তিত হয়।

মীনার যাত্রা শুরু হয়েছিল তিন দশকেরও বেশি সময় আগে। এর মধ্যে বদলে গেছে প্রযুক্তি, বদলে গেছে শিশুদের বিনোদনের মাধ্যম। টেলিভিশনের পাশাপাশি এখন ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা ডিজিটাল প্ল্যাটফর্ম শিশুদের বিনোদনের বড় জায়গা দখল করেছে।

তবু মীনার গল্পের বিষয়গুলো পুরোপুরি পুরোনো হয়ে যায়নি। মেয়েশিশুর শিক্ষা, শিশুর অধিকার, লিঙ্গসমতা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্য এখনো দক্ষিণ এশিয়ার সমাজে আলোচনার বিষয়।

Advertisement

একটা কার্টুন দিয়ে যে সমাজব্যবস্থা বদলে দেয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত মীনা । ছোট্ট একটা গ্ৰাম সেখানেই পরিবার নিয়ে বসবাস সঙ্গে সবার প্রিয় রাজু ও পোষা টিয়া পাখি (মিঠু) । স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন , বিশুদ্ধ পানির ব্যবস্থা, ছেলে ও মেয়ের বৈষম্য দূরীকরণ কিংবা যৌতুক প্রথার বিরুদ্ধে লড়ে যাওয়া এক অদম্য সাহসীকতার চরিত্র মীনা । কাল্পনিক হলেও সত্য এ চরিত্র যেন বাস্তুবের চেয়ে সত্য। এদেশের প্রায় শিশু কিশোররা এখনো গুনগুনিয়ে গেয়ে উঠে " আমি বাবা মায়ের শত আদরের গানটি ।" জনপ্রিয় এই গানটির গীতিকার আরশাদ মাহমুদ ও ফারুক কায়সার । যেখানে কন্ঠ দিয়েছেন সুষমা শ্রেষ্ঠা ।

মীনা ও তার বন্ধু

মীনার জন্ম কোনো একক দেশের গল্প থেকে নয়। দক্ষিণ এশিয়ার মেয়েশিশুদের শিক্ষা ও অধিকার নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ইউনিসেফের উদ্যোগে এই অ্যানিমেশন সিরিজের পরিকল্পনা করা হয়।

১৯৯০ থেকে ২০০০ সালকে ঘিরে মেয়েশিশুর অধিকার ও শিক্ষার বিষয়ে সচেতনতা তৈরির আন্তর্জাতিক উদ্যোগের সময়েই মীনা চরিত্রের বিকাশ ঘটে।  মীনা কেবল একটি অ্যানিমেশন চরিত্রে আটকে থেকে থাকেনি। কয়েক দশক ধরে সে হয়ে উঠেছে শিশুদের জন্য সামাজিক সচেতনতার এক পরিচিত মুখ হিসেবে। 

সেই মীনার জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর পালিত হয় মীনা দিবস।  প্রতি বছর এই দিনে পালিত হয়  মীনা দিবস। দক্ষিণ এশিয়া জুড়ে শিশু অধিকার, লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতার প্রসার ঘটানোর জন্য এই দিবস পালন করা হয়।মীনা দিবস সর্বপ্রথম পালনা করা হয় ১৯৯৮ সালে। শিশু অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং কন্যাশিশুর বিশেষ সুরক্ষা ও মূল্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই দিবসের উদ্দেশ্য।

মীনাবাংলাদেশে শহরের প্রায় ৯৭ শতাংশ শিশু এবং গ্রামের ৮১ শতাংশ শিশু ও কিশোর/কিশোরী মীনাকে চেনে।

বাংলাদেশেই প্রথম পর্দায়
বাংলাদেশে মীনার যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মুরগিগুলো গুনে রাখো’ পর্বটি সম্প্রচারের মধ্য দিয়ে মীনা প্রথম দর্শকদের সামনে আসে। গল্পটিতে স্কুলে যাওয়ার জন্য মীনার সংগ্রাম তুলে ধরা হয়।

এরপর ধীরে ধীরে মীনার গল্প ছড়িয়ে পড়ে টেলিভিশনের বাইরে। তৈরি হয় রেডিও অনুষ্ঠান, কমিক বই ও নানা ধরনের শিক্ষামূলক উপকরণ। মীনার গল্প ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের শিশুদের কাছেও পৌঁছে যায়।

রাজু-মিঠুকে নিয়ে মীনার জগৎ
মীনার গল্পে রাজু ও মিঠুর উপস্থিতি চরিত্রটিকে আরও পরিচিত করে তুলেছিল। ছোট ভাই রাজুর সঙ্গে তার নানা ধরনের কথোপকথন, মিঠুর দুষ্টুমি কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মীনার সম্পর্ক গল্পগুলোকে শিশুদের দৈনন্দিন জীবনের কাছাকাছি নিয়ে আসে।

কিন্তু এই পরিচিত জগতের মধ্যেই গল্পগুলোতে ঢুকে পড়ত বড় বড় সামাজিক প্রশ্ন। কেন মেয়েরা স্কুলে যাবে না? কেন ছেলেমেয়ের মধ্যে সুযোগের পার্থক্য থাকবে? কেন কোনো শিশুকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে?

মীনা এসব প্রশ্নের উত্তর বক্তৃতা দিয়ে দেয়নি। বরং গল্পের মধ্য দিয়েই শিশুদের ভাবতে শিখিয়েছে। 

মীনা শুধু একটি কার্টুন চরিত্র নয়, সে আমাদের সমাজের হাজারো নারীর কণ্ঠস্বর। ছোটবেলা থেকেই মীনা আমাদের শিখিয়েছে নারী কারো বোঝা নয়, নারীরও আছে স্বপ্ন দেখার অধিকার, শিক্ষিত হওয়ার অধিকার এবং নিজের পরিচয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার। যে সমাজে এখনও অনেক মেয়ের শিক্ষা, মতামত ও স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে মীনা আমাদের মনে করিয়ে দেয়, একজন শিক্ষিত ও স্বাবলম্বী নারী শুধু নিজের জীবনই নয়, পুরো সমাজকে বদলে দিতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!