চিকিৎসা বিজ্ঞানীদের মতে, পাথরকুচি পাতা কিডনি রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারে। তবে আর দেরি না করে জেনে নিন পাথরকুচি পাতার অবিশ্বাস্য ওষুধি গুণাগুণ সম্পর্কে-
> পাথরকুচি পাতার রসের সঙ্গে গোল মরিচ মিশিয়ে পান করলে পাইলস্ ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
.png)
> কিডনি এবং পিত্তথলির পাথর অপসারণ করতে সাহায্য করে এই পাতা। দিনে ২ থেকে ৩টি পাতা চিবিয়ে অথবা রস করে খেলে এ থেকে মুক্তি পাওয়া যায়।
> ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা পাথরকুচি পাতায় ভরসা রাখতে পারেন। এই পাতার রস এক চামচ করে সকাল ও বিকেল এক সপ্তাহ খেলেই উপকার মিলবে।
> বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস গরম করে সেঁক দিলে উপকার পাওয়া যায়।
> লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা পেতে তাজা পাথরকুচি পাতা ও এর রস পান করুন।
> উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়।
> শিশুর পেটে ব্যথা হলে, ৩০ থেকে ৬০ ফোঁটা পাথরকুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়।