ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

রক্তে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল হলে যা করবেন

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:০৫, ১ সেপ্টেম্বর ২০২০
রক্তে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল হলে যা করবেন
রক্তে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল হলে করণীয়

বেঁচে থাকার জন্য শরীরে রক্ত থাকা জরুরি। আর সুস্থ থাকার জন্য রক্ত অবশ্যই শুদ্ধ হওয়া জরুরি। যদি কোনো কারণে রক্তে চর্বি বা  কোলেস্টেরল বেড়ে যায় তবেই বাড়ে বিপদ। এর কারণে দেহে নানা রকম মারাত্মক রোগ দেহে বাসা বাঁধে।

কোলেস্টেরল হলো রক্তের চর্বি। রক্তের চর্বির রয়েছে নানান রকমভেদ। যেমন- এইচডিএল, এলডিএল, ট্রাই গ্লিসারাইড, টোটাল কোলেস্টেরল ইত্যাদি। এইচডিএল কোলেস্টেরল শরীরের জন্য ভালো। সামুদ্রিক মাছ ও উদ্ভিজ্জ তেলে এইচডিএল কোলেস্টেরল থাকে। আর এলডিএল কোলেস্টেরল শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে ওজন বেড়ে যাওয়া ও স্থূলতার সমস্যা হয় থাকে।

ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হলে রক্তে চর্বির মাত্রা বেশি থাকে, যাকে হাইপারলিপিডেমিয়া বলে। এ রোগের কোনো লক্ষণ থাকে না।

Advertisement

আরো পড়ুন: বেশিদিন বাঁচতে চাইলে আজই বাদ দিন চার অভ্যাস

শরীরে কোলেস্টেরল অতিরিক্ত বেড়ে গেলে রক্তনালীর ভেতরে জমে রক্ত নালীতে ব্লক তৈরি করে রক্ত চলাচল ব্যাহত করে। সেই অতিরিক্ত চর্বি নীরবে শরীরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও মস্তিস্কে স্ট্রোকের মত কঠিন রোগ হয়ে থাকে।

শরীরে অতিরিক্ত চর্বি হলে যা করবেন

> যাদের শরীরে অতিরিক্ত চর্বি রয়েছে, তারা দিনে ৩০ মিনিট হাঁটলে স্ট্রোক রোগের ঝুঁকি অর্ধেক কমে আসে।

> নিয়ন্ত্রিত সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করার পরেও যাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকে, তাদেরকে ওষুধ খেতে হবে। তবে ওষুধ খেতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে।

সূত্র: ডা. মো. আব্দুল হাফিজ (শাফী), বিসিএস (স্বাস্থ্য), নাক-কান-গলা বিভাগ, বিএসএমএমইউ (প্রেষণে), ঢাকা।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!