ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

কখন কামরাঙা খেলে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যেতে পারে? 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ২৬ অক্টোবর ২০২১
কখন কামরাঙা খেলে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যেতে পারে? 
কামরাঙা। ছবি: সংগৃহীত

কামরাঙা নিয়মিত খাওয়া না হলেও প্রায়-ই খাওয়া হয়ে থাকে। বিশেষ করে কামরাঙার চাটনি কিংবা ভর্তা। কিন্তু কামরাঙা খেলে কী হয়, তা অনেকেরই অজানা। 

এই ফলটির নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে। ভিটামিন এ, ভিটামিন সি-র মতো উপকারী নানা উপাদান রয়েছে এতে। কিন্তু তার পরেও এই কামরাঙা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে কেউ যদি এটি খাওয়ার নিয়ম না জানেন, তাহলে সেই আশঙ্কাটি বেড়ে যায়।

কামরাঙার অন্যতম উপাদান অক্সালিক অ্যাসিড। বিপুল পরিমাণে অক্সালিক অ্যাসিড রয়েছে এই ফলটিতে। এটি কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।

Advertisement

তবে কামরাঙায় সবেচেয়ে বেশি ক্ষতি হয়, সেটি খালি পেটে খেলে। কারণ তাতে অক্সালিক অ্যাসিড সরাসরি গিয়ে প্রভাব ফেলে কিডনিতে। এমনকি খালি পেটে কামরাঙা বা তার চাটনি খেলে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যেতে পারে। এমনই বলছেন চিকিৎসকরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!