কমলালেবু শরীরে জলের জোগান দেয়। এর মাধ্যমে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি-ও পায় শরীর। কিন্তু অতিরিক্ত কমলালেবু খেলে উল্টো শরীরের ক্ষতি করতে পারে।
কমলালেবুতে আছে প্রচুর পরিমাণ ফাইবার। ফলে দিনে ৪-৫টি কমলালেবু খেলে শরীরে অতিরিক্ত ফাইবার চলে যেতে পারে। তার ফলে পেটব্যথা, বমিভাব, ডায়রিয়ার মতো সমস্যার আশংকা থাকে।
.png)
কমলালেবুর সঙ্গে শরীরে অতিরিক্ত ভিটামিন সি গেলে আরো একটি সমস্যা হতে পারে। এর কারণে ঘুম না হওয়ার সমস্যা বাড়ে। সঙ্গে বাড়ে হৃদরোগের আশংকাও। বেশি কমলালেবু খেলে অম্বলের আশংকাও বাড়ে।
ফলে কমলালেবু শরীরের পক্ষে যত ভালোই হোক না কেন, দিনে ১-২টির বেশি কমলা না খাওয়াই ভালো।