এছাড়াও সর্দি-কাশি ছাড়া ভাইরাস বা ব্যাক্টেরিয়াল ইনফেকশনের হাত থেকেও রক্ষা করে। আবার ক্যান্সার সেলের সংখ্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমলকী। আয়ুর্বেদ অনুযায়ী আমলকীর রস শরীরের সমস্ত প্রক্রিয়ায় ভারসাম্য রক্ষা করে এবং বাত, কফ ও পিত্ত থেকে মুক্তি দেয়।
খাওয়ার নিয়ম
.png)
কাঁচা আমলকী ছোট ছোট টুকরো করে অল্প গরম পানিতে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। আমলকী মিশ্রিত পানি সকালে খালি পেটে পান করুন। পরে আমলকীর টুকরোগুলোও খেয়ে ফেলুন।
উপকারিতা
>> ত্বকের ভাঁজ, কালো দাগ, ব্রণ এর সমস্যা সমাধান হবে।
>> আমলকীর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে।
>> এই পদ্ধতিতে আমলকী খেলে চুল উজ্জ্বল, ঘন এবং স্বাস্থ্যকর হবে।
>> এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে দূষণমুক্ত করবে। বিভিন্ন শারীরিক অসুস্থতা ও মেদ কমবে।