ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ধূমপানের অভ্যাস বাড়াতে পারে কোভিড ঝুঁকি, জানালেন ফুসফুস বিশেষজ্ঞ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ২১ জানুয়ারি ২০২২
ধূমপানের অভ্যাস বাড়াতে পারে কোভিড ঝুঁকি, জানালেন ফুসফুস বিশেষজ্ঞ
ধূমপান করা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ছবি: সংগৃহীত

বিশ্বে করোনা পরিস্থিতি ক্রমশই বাড়াচ্ছে উদ্বেগ। চিকিৎসকদের তরফ থেকে বারবার বলা হয়েছে সচেতনতা, সাবধানতা এবং সুস্থ জীবন যাপনের দ্বারা প্রতিরোধ করা যেতে পারে করোনা। এই বারের করোনা স্ফীতিতে উপসর্গগুলো ততটা সক্রিয় নয় ঠিকই। তবে কথায় আছে সাবধানের মার নেই।

বিশেষ করে যারা ধূমপান করেন তাদের এই পরিস্থিতিতে আরও বেশি সচেতন থাকাটা জরুরি। ধূমপানের অভ্যাস কি করোনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে? ফুসফুসে বা কী রকম প্রভাব পড়তে পারে? এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিলেন ফুসফুস বিশেষজ্ঞ সুস্মিতা চৌধুরী।

আরো পড়ুন: ভাঙা হাড় নিজে থেকেই জোড়া লাগে

Advertisement

সুস্মিতা বললেন, ‘‘আমরা সবাই জানি যে যাদের কো-মর্বিডিটি আছে অন্যান্যদের তুলনায় তাদের যেকোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কম থাকে। আমাদের শ্বাসনালীটা ঠোঁটের মতোই নরম। সেই শ্বাসনালীর মধ্যে এমন অনেক কোষ থাকে যেগুলো রোগের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলে। ঘন ঘন ধূমপান করার ফলে সেই কোষগুলো পুড়ে যায়। ফলে ওই স্থানের প্রদাহ হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় অনেকাংশে। তাই সুস্থ থাকতে ধূমপান না করাই উচিত।’’

দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস হঠাৎ করে ছেড়ে দিলে কী ফলাফল পাওয়া যায়?   

সুস্মিতার উত্তর, ‘‘এটা তো মিরাকল নয় যে আজকে বন্ধ করে দিলে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। ধূমপানের ফলে আপনার ভেতরে যতটা ক্ষতিগ্রস্থ হয়েছে সেটা কিন্তু ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। চিকিৎসকরা বলেন যে সপ্তাহে এক বার মদ্যপান করতে পারেন। কিন্তু তারা কখনো বলেন না যে সপ্তাহে এক দিন ধূমপান করুন। তবে এখন ধূমপান ছাড়লে যেটা হবে যে ক্ষতি যতটা হয়ছে ততটা পর্যন্ত থাকবে, ক্ষতিটা আর বেশি দূর এগোবে না।’’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!