স্বাদের কথা বাদ দিলে দারুচিনির অনেক গুণ। প্রাচীন মিশরে অতি জনপ্রিয় ছিল এই মশলা। দারুচিনি আসলে একটি গাছের ছাল। এটি অনেক রোগ সারাতে সক্ষম। এটি প্রদাহ বিরোধী, সংক্রমণরোধী এক মশলা। এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ম্যাঙ্গানিজ, ফাইবার রয়েছে।
এবার জেনে নেয়া যাক ঠিক কী কী ক্ষেত্রে আপনি এর উপকারিতা পেতে পারেন-
.png)
আরো পড়ুন: জোড়া কুসুমের ডিম উপকারী নাকি ক্ষতিকর
>> লেবুর রসের সঙ্গে দারুচিনি মিশিয়ে মুখে লাগালে ব্রণ সেরে যায়।
>> পেটে ব্যথা ও গ্যাসের সমস্যায় দারুচিনি ও মধু একসঙ্গে খেলেও উপকার পাওয়া যায়।
>> পানিতে দারুচিনি ফুটিয়ে সেই পানি ছেঁকে তাতে লেবুর রস ও মধু মিশিয়ে পান করলে ওজন কমে।
>> দারুচিনি হাড়ের জোড়মুখের ব্যথা কমাতে দারুণ কার্যকরী। এক কাপ গরম পানিতে দারুচিনি গুঁড়া ও মধু মিশিয়ে খেলে ব্যথা উপশম হয়।
>> সর্দি ও ফ্লু হলে দারুচিনির গুঁড়া পানিতে ফুটিয়ে ছেঁকে নিয়ে তাতে মধু মিশিয়ে খেলে শীঘ্রই আরাম মেলে; এই সময়ে এটা খুবই কার্যকরী।
>> অলিভ অয়েলে মধু এবং দারুচিনি মিশিয়ে পেস্ট তৈরি করে গোসলের আগে এই পেস্ট ৩০ মিনিট লাগিয়ে চুল ধুয়ে ফেললে চুল পড়া বন্ধ হয়।
>> নিয়মিত দারুচিনি খেলে নারীরা অনেক কঠিন রোগ থেকেই নিজেদের বাঁচাতে পারেন। এক্ষেত্রে দারুচিনির পানি খুব উপকারী। পানিতে ভিজিয়ে রাখতে পারেন দারুচিনি। সেই পানি সরাসরি খেতে পারবেন।