ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

কোন বয়সে সর্বোচ্চ থাকে শুক্রাণুর সংখ্যা? জানালো গবেষণা

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭, ৪ মে ২০২২
কোন বয়সে সর্বোচ্চ থাকে শুক্রাণুর সংখ্যা? জানালো গবেষণা
ফাইল ছবি

গবেষণা বলছে, গত ৪০ বছর ধরে ক্রমাগত কমেছে পুরুষদের শুক্রাণুর সংখ্যা। কিন্তু ঠিক কী কারণে এমন ঘটছে তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা।

ধূমপান, মদ্যপান থেকে পরিবেশ দূষণ, এত দিন শুক্রাণুর সংখ্যা হ্রাসের পেছনে একাধিক কারণ থাকতে পারে বলে মনে করতেন গবেষকরা। এবার সেই তালিকায় যুক্ত হল স্থূলতার সমস্যাও।

আমেরিকার ইউটা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেশকের দাবি, স্থূলতার সমস্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে দিতে পারে শুক্রাণুর সংখ্যা। বিশেষত চল্লিশ বছরের পর বাড়তে থাকে এই সমস্যা। আর ৬০ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবল এই সমস্যা। ১৭ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত শুক্রাণুর সংখ্যা সর্বোচ্চ থাকে বলেও দাবি গবেষকদের।

Advertisement

এই গবেষণাটিতে প্রায় ৪০ হাজার শুক্রাশয়ের কোষ পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। শুক্রাশয়ের কোষের থেকে প্রাপ্ত জিনগত উপাদান আরএনএ পরীক্ষা করে দেখা হয় যে সেই কোষগুলো শুক্রাণু উৎপাদনে কতটা সক্ষম।

গবেষণার ফল বলছে, যাদের ‘বডি মাস ইন্ডেক্স’ বা ‘বিএমআই’ ৩০ বার তার বেশি তাদের ক্ষেত্রে ব্যাহত হয়েছে শুক্রাণুর উৎপাদন। বিজ্ঞানীদের আশঙ্কা, স্থূলতা কমিয়ে দিতে পারে যৌন হরমোন টেস্টোস্টেরনের ক্ষরণ। ফলে ব্যাহত হতে পারে শুক্রাণু উৎপাদন। তবে এই বিষয়ে আরো বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলেও মত তাদের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!