ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]
আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

প্রাণঘাতী নিউমোনিয়ার খুঁটিনাটি

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ১২ নভেম্বর ২০২২
প্রাণঘাতী নিউমোনিয়ার খুঁটিনাটি
ছবি: সংগৃহীত

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতি বছর ৮ লাখেরও বেশি শিশু প্রাণ হারায়। ৫ বছরের কম বয়সি শিশুদের ১৫ শতাংশের মৃত্যুর কারণ নিউমোনিয়া। বিশ্বজুড়ে শিশু ও বয়স্ক মিলিয়ে ২০১৯ সালে এই রোগে মৃত্যু হয়েছে প্রায় ২৫ লাখ মানুষের।

দুই বছরের নিচের শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। একই সম্ভাবনা দেখা যায় ৬৫ বছরের উপরেও। এইচআইভি-এইডস বা অটোইমিউন ডিজিজের জেরে যাদের ইমিউন সিস্টেম দুর্বল এবং ফুসফুসে সংক্রমণের প্রবণতা রয়েছে যাদের, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি।

মূলত শ্বাসযন্ত্রেই এই নিউমোনিয়া আক্রমণ করে। এ ক্ষেত্রে মিউকাস বা অন্যান্য ফ্লুইডে ভরতি হয়ে যায় আমাদের শ্বাসযন্ত্র। এর জেরে শুরু হয় শ্বাসকষ্ট।করোনাকালে নিউমোনিয়া বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউমোনিয়ার উপসর্গ—

  • মাত্রাতিরিক্ত জ্বর
  • বুকে ব্যাথা
  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • ডায়রিয়া
  • শ্বাস নিতে অসুবিধা হওয়া
  • কফসহ কাশি ইত্যাদি।

যে সব বিষয় মেনে চলতে হবে—

  • কিছু খাওয়া বা পান করার আগে অবশ্যই হাত ধোবেন।
  • রুমাল ব্যবহার করুন কাশি ও হাঁচির সময়
  • মেনে চলুন স্বাস্থ্যকর জীবনধারা। স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত যোগব্যায়াম ও শরীরচর্চা করুন।
  • নিউমোনিয়া প্রতিরোধের জন্য বেশ কিছু ভ্যাকসিন আছে যা নিয়ে রাখুন।
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!