ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

শিশুর নিউমোনিয়া প্রতিরোধে যা মনে রাখবেন 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ১৬ নভেম্বর ২০২২
শিশুর নিউমোনিয়া প্রতিরোধে যা মনে রাখবেন 
ছবি: অন্তর্জাল

ইউনিসেফের তথ্য অনুযায়ী, নিউমোনিয়ার সম্পূর্ণ ডোজ টিকা না নেয়ার কারণে ৫০ শতাংশ-এরও বেশি সংখ্যক শিশুর নিউমোনিয়ার ঝুঁকি থেকে যায়। প্রতিটি শিশু যেন সঠিক সময়ে জীবন রক্ষাকারী এ টিকাগুলো পায় তা নিশ্চিত করতে হবে। 

নিউমোনিয়া প্রতিরোধে করণীয়

>> জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এবং ছয় মাসের পর শিশুকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়াতে হবে

>>শিশুকে সময়মত সকল টিকা দিতে হবে

>> শিশুকে ধূমপান/রান্নাঘরের ধোঁয়া থেকে দূরে রাখতে হবে এবং

>> নিরাপদ পানির ব্যবহার, পরিচ্ছন্ন পয়ঃব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!